পুরান বাজার হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান ২০১৫ শনিবার সম্পন্ন হয়েছে । সকাল সাড়ে দশটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতার উদ্ভোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মাহফুজ বেপারী , সাবেক প্যানেল চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু বেপারী । পৌর মেয়র তার বক্তব্যে বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে শিক্ষক ,অভিভাবক ও ছাত্রীদের শিক্ষা কার্যক্রমের উপর আরো যতœবান হতে হবে। মেধাভিক্তিক শিক্ষার উপর জোর দিতে হবে। তিনি বলেন অচীরেই এ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল ও মাল্টিমিডিয়া ক্লাস রুম র্নিমান করা হবে। বিকাল তিনটায় অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরন। দ্বিতীয় পর্বের প্রধান অতিথি পৌর সচিব আবুল কালাম ভুইয়া ক্রীড়া পুরস্কার বিতরন করেন। প্রধান শিক্ষক কাজী সুরাইয়া আক্তার অনুষ্ঠান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শিক্ষা কর্মকর্তা আব্দুল ওহাব গাজী।১৪টি ইভেন্টে ২০০ প্রতিযোগী এতে অংশ গ্রহন করে। ইভেন্ট সমূহ এবং অনুষ্টান সফল বাস্তবায়নে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলি সহযোগীতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইকরামুল হক। অভিবাদন ,কুচকাওয়াজ ,ডিসপ্লে ও পার্শ্ববর্তি প্রাইমারী স্কুলের পঞ্চম শ্রেনীর শিক্ষাথীদের জন্য ক্রীড়া প্রতিযোগীতা ছিল এবারের উল্লেখযোগ্য দিক।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

