শাহরিয়ার খাঁন কৌশিক ঃ
চাঁদপুর শহরেরর তরপুরচন্ডি মঠখোলায় চাঁদপুর কুমিল্লা মহ-সড়কে সিএনজি-অট্রে রিক্সার মুকোমুখি সংর্ঘষে ৬ যাত্রী আহত হয়েছে। আজ সোমবার সন্ধা সাড়ে ৬টায় এই দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় অট্রে রিক্সা চালক শামিম (২৮) কে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাকিরা চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়।
জনা যায় ঢাকা থেকে চাঁদপুর গামী ঈগল লঞ্চ লঞ্চযোগে চাঁদপুর লঞ্চঘাট এসে থেকে সিএনজি যোগে ৫ যাত্রী হাজিগঞ্জ যাওয়ার উদ্যের্শে রওনা দেয়। সিএনজিটি শহরের মঠখোলা পেট্রেলপম্প অতিক্রম করার পর বিপরিতদিক থেকে আসা অট্রোরিক্সাটি হেড লাইট নিভিয়ে আসায় মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে করে হাজিগঞ্জ এলাকার কাঞ্চো গ্রামের মাহাবুব (৩২) জহির উদ্দিন দুলাল (২২) আল-আমিন (২৫) আলম হোসেন (২৫) ও অট্রোরিক্সা চালক শামিম (২৮) আহত হয়। ঘটনার সাথে সাথেই সিএনজি চালক অহত আবস্থায় পালিয়ে যায়। এসময় স্থানিয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অট্রোরিক্সা চালক শামিমে অবস্থা অসংখাযনক হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করে।

