ফরিদগঞ্জ ব্যুরো:
আজ বুধবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার বিএইচ ক্যাডেট স্কুলের ২০১৩ ও ২০১৪ সালের এইসব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিয়মিত ক্রীড়াচর্চার সাথে প্রকৃত শিক্ষায় দিক্ষিত এবং স্বাধীনতার প্রকৃত ইতিহাস যাতে জানতে পারে সেই ব্যবস্থা নিতে পারে। কারণ কোন শিক্ষার্থী যদি বাংলাদেশের জন্ম ইতিহাসসহ ভাষা আন্দোলনের তথ্যগুলো সর্ম্পকে অবহিত না হয় , তবে তার ভবিষ্যত অনুজ্জ্বল। বাংলাদেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে, তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও গ্রাম পর্যায়ে শিক্ষার মান বাড়নোর জন্য কাজ করতে হবে। তিনি বর্তমান সময়ে আন্দোলনের নামে সহিংসতার বিরুদ্ধে এলাকার লোকজনকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, সরকার নাশকতাকারীদের ধরিয়ে দিতে ১লক্ষ টাকা পুরস্কার ঘোষনা করেছেন। এর সাথে ফরিদগঞ্জের জন্য আমিও ব্যক্তিগত ভাবে আরো ১লক্ষ টাকার প্রদানের ঘোষনা করছি। স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি বেলায়েত হোসেন সউদের সভাপতিত্বে ও কামরুল হাসান সউদের পরিচলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, ওসি মো: নাজমুল হক বক্তব্য রাখেন।এছাড়া ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রোকমান হোসেন তালুকদার, সদস্য মহিউদ্দিন ইরান, পৌরসভা আওয়ামীললীগের সভাপতি মোতাহার হোসেন রতন,আওয়ামীলীগ নেতা আহছান হাবিব মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু প্রমুখ বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থী এবং বার্ষিকক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।#
শিরোনাম:
শনিবার , ২৭ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

