চাঁদপুর স্বর্ণ খোলা রোডে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, স্বর্ণ খোলা রোডের শাহনাজ মহলে এ চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক শাহনাজ বেগম আমাদের প্রতিনিধিকে জানায়, গত ১৪ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২টার পর এ ঘটনা ঘটে। তিনি আরো জানান, দুপুর ১২টার পূর্বে বাড়ির সমস্ত দরজা জানালা, গেইট বন্ধ করে রামপুর ইউনিয়নে তার বাবার বাড়িতে সবাই বেড়াতে যায়। ওই দিন মাগরিবের নামাজের পর বাসায় ফিরে যথারীতি গেইট খুলে বাসার দরজার তালা খুলে ভিতরে ঢুকতে চেষ্টা করলে দেখে ভিতর থেকে দরজা বন্ধ। এসময় জোরপূর্বক দরজা খুলে বাসায় ঢুকে দেখে স্টীল আলমারির তালা ভাংঙ্গা, ওয়ার ড্রব এর কাপড় এলোমেলো ও ঘরের বিছানাপত্র অগোছালো। আলমারির ড্রয়ারে থাকা ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নেই। এরপর ওয়ার ড্রব এর ভিতরে থাকা ব্যাগে নগদ টাকা নেই। প্রায় ৩ লক্ষাধিক টাকার মালমাল চোরের দল চুরি করে নিয়ে যায়। এ সময় বিল্ডিং এর উত্তর পাশে পাক ঘরে ঢুকে দেখে ভেন্টিলেটার ভাঙ্গা এবং সম্পূর্ন খোলা। ওই ভেন্টিলেটার দিয়েই চোরের দল ভিতরে প্রবেশ করে আবার বাহির হয়ে যায় বলে বাড়ির মালিক শাহনাজ বেগম জানায়। তার স্বামী মিজানুর রহমান প্রবাসী।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

