ডিবি পুলিশের অভিযানে ৪শ’ ৪০পিচ ইয়াবা ও ১৫ কেজি গাজাসহ ২ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোঃ আমির জাফরের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের লক্ষে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বিডি এসআই খন্দকার ইসমাইল শহরের কারাগার সংলগ্ন এলাকা থেকে ৪শ’ ৪০ পিচ ইয়াবাসহ বহরিয়া এলাকার আব্দুল হান্নানের ছেলে বাবু সর্দারকে আটক করে। পুলিশী জিজ্ঞাসাবাদে সে জানায় আটক ইয়াবা মাদক ব্যাবসায়ী পাঙ্খা সোহেলের কাছ থেকে এনে বিক্রি করে। অন্যদিকে এসআই মামুন সরকার হাজীগঞ্জের বেলগর গ্রাম থেকে মৃতঃ আব্দুল গফুরের ছেলে বিল্লাল সোহেনকে ১৫ কেজি গাজাসহ আটক করে। বস্তাভর্তি গাজাগুলো বিল্লালের বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়। মাদকদ্রব্য গুলো উদ্ধারের পর ডিবি অফিসে মাঃ আমির জাফর, এএসপি সদর শাকিল আহমেদ ও ডিবি ওসি মোজাম্মেল হক পরিদর্শন করেন।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

