
শাহরিয়ার খান কৌশিক
চাঁদপুর সদর উপজেলা উত্তর মৈশাদী গাজী বাড়িতে গাজা সেবনের প্রতিবাদ করায় অন্ধ বৃদ্ধকে জখম করেছে মাদক সেবিরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।
জানা যায় উত্তর মৈশাদী গাজী বাড়ির মো. তোফাজ্জল গাজী দির্ঘদীন ধরে চোখে দেখেননা। গতকাল দুপুরে নামাজ পড়া অবস্থায় তিনি গাজা সেবনের দুগন্ধ পায়। তিনি বাড়ির পিছনে গিয়ে দেখেনস্থানীয় মোস্তফা গাজী, মো,সুলতান , আল আমিন, কুদ্দুস, আকতার, কালামসহ গাজা সেবন করছে। এসময় তিনি গাজা সেবনের প্রতিবাদ করেন। এতে করে অন্ধ বৃদ্ধকে তারা জখম করেছে মাদক সেবিরা গতকাল বৃহস্পতিবার দুপুরে তোফাজ্জল গাজীকে নামাজ পড়া অবস্থায় দেশিয় অস্ত্রদিয়ে কুপিয়ে রক্তাত্ত জখম করে। তাকে রক্ষা করতে স্ত্রী আংকুরি বেগম, মেয় ফাতেমা আক্তার, ফুফু সকিনা বেগম আহত হয়। আহতরা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিক্যিসাধীন রয়েছে।
