চাঁদপুর স্টেডিয়ামে ১৫তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ট্রইব্রেকারে ফরিদগঞ্জ উপজেলা দল ৪-৩ গোলে চাঁদপুর সদর উপজেলা দলকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। বিকেল ৪টায় খেলা শুরুর পর নির্ধারিত সময়ে দুই দল একটি করে গোল করতে সক্ষম হয়। আক্রমন ও পাল্টা আক্রমনে গোল শোধ করতে দুই দল মরিয়া হলেও কোন দল গোল শোক করতে না পাড়ায় ট্রাইব্রেকারে জয় পরাজয় নির্ধারিত হয়। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের ট্রফি তুলে দেন ড. শামছুল হক ভূঁইয়া এমপি। সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোঃ আমির জাফর। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় অন্যান্যনের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ওচমান গণি পাটওয়ারী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর, চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাইদ সরকার, পৌরসভার মেয়র মজ্ঞিল হোসেন, জেলা ফুটবল উপ-কমিটির সভাপতি মোঃ আলী জিন্নাহ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

