
শাহরিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরের কাশেমপুরে গৃহবধূকে পিটিয়ে নিহত করার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে ঘাতকচক্র।
সোমবার গৃহবধুর লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। অবশেষে সন্ধ্যায় জানাজা শেষে কুলসুমা বেগম (৩৫) এর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নির্মমভাবে পিটিয়ে ঘাতকচক্র কুলছুমাকে গুরুতর আহত করে তাকে রাস্তার পাশে ফেলে রেখে সড়ক দুর্ঘটনায় আহত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। গৃৃহবধু কুলছুমাকে পিটিযে হত্যা করার ঘটনায় তার ভাই রশিদ বাদী হয়ে মতলব দক্ষিন থানায় ঘাতকদের বিরুদ্ধে মামলা করতে গেলে ঘাতক ও তাদের দালাল চক্ররা তাকে হুমকি দেয়। উল্লেখ্য
গত রোববার ভোর ৪টায় সড়ক দুর্ঘটনায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চতুর্থ তলায় মহিলা ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় নারায়ণপুরের বাকপ্রতিবন্দী জিলন বকাউলের স্ত্রী কুলসুমা বেগম (৩৫) এর মৃত্যু ঘটে। ঘটনার পর তার শ্বশুড় বাড়ির লোকজন হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে পুরাণবাজারে দুই দালালের সহযোগিতায় ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে যায়।
নিহত কুলসুমা নারায়ণপুরে পূরণ কাসেম পুর প্রধানিয়ার বাড়ির আবিদ প্রধানিয়ার মেয়ে। বিগত ১৮ বছর পূর্বে বদরপুর মধ্যম বোয়ালবাড়ির হাকিম বকাউলের ছেলে বাকপ্রতিবন্ধী জিলন বকাউলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার শ্বশুড় বাড়ির লোকজন গৃহবধূ কুলসুমাকে শারীরিক নির্যাতন চালাতো
মডেল থানার এসআই জাকির হোসেন ময়না তদন্ত শেষে গতকাল সোমবার দুপুরে ময়না তদন্ত শেষে কুলসুমার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে। । এ ঘটনায় ঘাতকদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
