
স্টাফ রিপোর্টার
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহাবুবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভয়-ভীতি দেখানোর অভিযোগে চাঁদপুর আদালতে মামলা করা হয়েছে। আদালত সহকারী পুলিশ সুপার (সদর সার্কেলের ) কাজী হেলাল উদ্দিনকে তদন্তের নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় সিনিয়ির চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ^াসের আদালতে মোঃ লোকমান হোসেন নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
মামলার এজহারে জানা যায়, বাদী লোকমান হোসেনের ভাতিজা নাজমুল হুদার সাথে দীর্ঘদিন ধরে তার জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি সুরাহা করতে বাদী লোকমান হোসেনের কাছ থেকে ৫ লাখ টাকার চাঁদা দাবি করেন ওসি মাহবুবুর রহমান। এমনকি একটি জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষরসহ ভয়-ভীতি প্রদর্শন করে তাকে। এমন অভিযোগ এনে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহাবুবুর রহমান ছাড়াও সহাকারী উপ-পরিদর্শক আবু হানিফ, আঃ আজিজ খান, তাজুল ইসলাম, নাজমুল হুদা সহ মোট ৫ জনকে বিবাদী করা হয়।
এ ব্যপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি)�র সৈয়দ মাহাবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি।
