শাহরিয়ার খান কৌশিক ॥ ‘স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার’ এই শ্লোগানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৫ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো, ইসমাইল হোসেন। তিনি বলেন, চলমান রাজনিতিক পরিস্থিতির কারণে ভ্রাম্যমান অভিযান গুলো কিছুটা কম পরিচালিত হচ্ছে। তবে চলতি মাসেই জনস্বাস্থ্য রক্ষায় অচিরেই
ব্যাবস্থা নেয়া হবে। শহরের বিভিন্ন হোটেল রেস্তরায় নি¤œমানের খাবার পরিবেশন, লঞ্চ-বাসের টিকেট সংক্রান্ত সমস্যা, জানজট, ফুটপাত ইত্যাদি বিষয়ে ভোক্তার অধিকার নিশ্চিত করতে হবে। সভায় এছাড়া বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলাপ্রশাসক ( সার্বিক ) নুরুল্লা নূরি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, অতিরিত্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোঃ সাকিল, চাঁদপুর প্রেস কাবের সাবেক সভাপতি শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম, জেলা লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি বিল্পব সরকার, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তি । এছাড়াও ভোক্তা অধিকার দিবস ২০১৫ উপলক্ষে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

