শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের অসাবধানতার কারনে এক নারী গলায় উড়না পেচিয়ে এখন মৃত্যুর পথ যাত্রী। তাকে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার সকাল ৯ টায়।
জানাযায়, চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের ৩য় শ্রেণীর কর্মচারি (আয়া) শহরের উত্তর শ্রীরামদী এলাকার বাসিন্দা মনি আক্তার (২৫) প্রতিদিনের ন্যায় হাসপাতালে রাত্রিকালিন ডিউটি শেষ করে সকালে বাড়ী যাওয়ার উদ্দেশে ব্যাটারি চালিত অটো বাইক যোগে রওনা হন। তিনি অসাবধানতার কারনে শরীরের উড়না গাড়ীর বাইরে থাকলে তা গাড়ীর চাকার সাথে পেচিয়ে যায়। একপর্যায়ে আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর সামনে গেলে উড়নার বাকি অংশটি তার গলার সাথে পেচিয়ে যায়। এমনকি চলন্ত গাড়ী থেকে ওড়না পেচানোর কারনে গাড়ী থেকে ছিটকে মনি আক্তার রাস্তায় পরে যায়। পরবর্তিতে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে গাড়ীর চাকার সাথে পেচানো ওড়না কেটে তাকে উদ্ধার উদ্ধার করে তার কর্মস্থল চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমান তার অবস্থা আশংকাজনক রয়েছে বলে জানাযায়।

