অভিজিত রায় ॥
চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে ৫দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। তিনি বক্তব্যে বলেন, প্রযুক্তি ছাড়া জীবন এখন চিন্তা করা যায় না। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া রয়েছে। আমাদেরকে এগিয়ে যেতে হলে কম্পিটার শিক্ষায় পারদর্শী হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা প্রযুক্তি সঠিক ব্যবহার করলেই ভাল ফল পাবে ন। শুধু ফেইজবুক নিয়ে সময় কাটানোই ডিজিটাল শিক্ষা নয়। বর্তমানে বিশ্ব হাতের মুঠোয়। তোমর য কিছু জানার তা এক ক্লিকেই পেতে পার। তোমরা শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে ইন্টারনেট সার্চ করে শিক্ষা গ্রহন করতে পার।আমাদের ১৬কোটি মানুষকে সম্পদে রুপান্তরিত করেত হবে। বর্তমানে দেশের ১২ কোটির বেশী মোবাইল সিম ব্যবহারকারী রয়েছে। এছাড়াও ৪ কোটির বেশী মানুষ ইন্টানেটে সব সময় কানেক্ট থাকছে। এসকল কিছুই সম্ভব হয়েছে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে। আমাদের সকলে মিলেই ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ করতে হবে। মেলা সম্পর্কে জেলা প্রশাসক বলেন, মেলাটি প্রথমে যে বছর শুরু হয় তা ছিল ২দিনের। আজ মেলা ৫দিনব্যাপী হচ্ছে শুধু পন্য বিক্রি করার উদ্দেশ্যে নয়। মেলায় প্রতিদিনি সভা সেমিনার ও নতুন প্রযুক্তর সম্পর্কে ধারনা দেওয়া জন্য। মেলায় সরকারী বিভিন্ন বিভাগ ছাড়াও বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের স্টল দিয়েছে কসিম্পটার ও প্রযুক্তি সম্পর্কে সাধারনকে জানানোর জন্য।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল্লা নুরির সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন মিয়া, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, জেলা মৎস্য ও প্রাণী সম্পাদ কর্মকর্তা সাহাবুাদ্দন মিয়া, চেম্বার অব কর্মাসের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর কম্পিউটার সমিতির সভাপতি ফিরোজ আহমেদ সুমন। এছাড়ও উপস্থিত ছিলেন পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেলোয়র আহমেদ, চেম্বার অব কর্মাসের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শাহ মোহাম্মদ মাকছুদুল আলম প্রমূখ।

