
শাহরিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের কোটরাবাদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ১০জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টায় কোটরাবাদ ছিডু খার ব্রিজ সংলগ্ন মিয়াজী বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। কোটরাবাদে এ হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে অনাকাক্সিক্ষত ঘটনা। ঘটনার বিবরণে জানা যায়, কোটরাবাদ ছিডু খার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি হোটেলে বহিরাগত ৪ যুবক নির্বাচন নিয়ে কথা কাটাকাটি করছিলো। এ সময় হোটেলের তাওয়া পড়ে যাওয়ায় হোটেল কর্তৃপক্ষ এলাকার কয়েকজন যুবক তাদেরকে বাঁধা প্রদান করে। এ সময় উভয়ের মাঝে বাক বিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে কোটরাবাদ এলাকার মানিক, আলমগীর, টিপুসহ বেশ কয়েকজন রনাগোয়াল এলাকা থেকে বহিরাগত যুবকদের খবর দিয়ে এনে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। তারা কোটরাবাদে বেশ কয়েকটি দোকান ভাংচুর করে। এ সময় স্থানীয় এলাকার শামীম খান (২৫), রিয়াদ (২৫), ছলেমান মুন্সী (৫৫)সহ ১০ জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। এ সময় উভয় পক্ষ মডেল থানায় মামলা করার প্রস্তুতি নেয়াকালে স্থানীয় শালিসিরা সমস্যা সমাধান করবে বলে তাদেরকে শান্তনা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কোটরাবাদ এলাকায় উত্তেজান বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসী জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কিছু যুবক বহিরাগত যুবকদের এনে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে সন্ত্রাসী হামলাসহ এলাকায় নাশকতা রোধ হবে।
শিরোনাম:
বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
