চাঁদপুর সদর উপজেলার রুপালী ব্যাংক শাহ্তলী বাজার শাখার অফিস স্থানান্তর ও নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও ও মিলাদ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২২ মার্চ রোববার সকাল সাড়ে ৯টায় শাহতলী বাজারের মাদ্রাসা রোডস্থ হাজী ম্যানশনের ২য় তলায় রুপালী ব্যাংকের নতুন অফিস ফিতা কেটে শুভ উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুল আলম মোঃ আবুল কালাম চিশতী ও চাঁদপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক সোহেল রুশদী । এর আগে নতুন ভবন মিলনায়তনে রুপালী ব্যাংক শাহতলী বাজার শাখা ব্যবস্থাপক আবদুল হালিম সভাপ্রধানে ও স্থানীয় বিশিষ্ট রাজনীতিবিদ আঃ সাত্তার মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুল আলম মোঃ আবুল কালাম চিশতী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয় টিভির স্টাফ রিপোটার সোহেল রুশদী । অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফয়েজ আহমাদ, জিলানী চিশতী কলেজের সাবেক অধ্যক্ষ মাওঃ এ এফ এম আমিন উল্যাহ, গ্রাহক হাফেজ মাওঃ মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদ্রাসার প্রধান মোহাদ্দেস মাওলানা মোঃ ইয়াসীন মিয়া,মৈশাদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান খান বাবলু,প্রথম শ্রেনীর ঠিকাদার ফারুক খান,মহিলা ইউপি মেম্বার ফিরোজা বেগম,ওয়াকফ এষ্টেটের সদস্য মজিবুর রহমান বাবুল কারী,শাহতলী বাজারের ব্যবসায়ী ডাঃ দুলাল খান,কাঠ ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম, প্রাক্তন ইউপি মেম্বার ইব্রাহীম খান,স্থানীয় কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ফজলুল হক মুন্সি,পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোক্তার হোসাইন, বাজার ব্যবসায়ী ডাঃ রফিকুল ইসলাম, নতুন ভবনের মালিক কাসেম মিজি,শাহতলী স্টেশন জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহীম পাটওয়ারী,ব্যবসায়ী মজিবুর রহমান মজু,ব্যবসায়ী আব্দুল আজিজ মিজি,হোসেন সরকার , রহমত উল্লাহ খান, খোকন গাজী, বাবলু খান, নুরুল হক, আক্তার হোসেন, আমীর খান প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফয়েজ আহমাদ ও প্রধান মোহাদ্দেস মাওলানা মোঃ ইয়াসীন মিয়া । উদ্ভোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপস্থিত গ্রাহকগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে এ এলাকার দীর্ঘদিনের দাবী অগ্রনী ব্যাংক বাবুরহাট শাখা থেকে গ্যাস বিল বুপালী শাহতলী বাজার শাখায় অর্ন্তভুক্ত করার দাবী জানান অতিথিবৃন্দ ও উপস্থিত গ্রাহকগন ।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

