চাঁদপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন মোবাইর ফোন প্রতীকের মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহম্মদ। মঙ্গলবার সকাল থেকে পৌরসভার ৪, ৬, ৭, ১২, ১৩ নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মোবাইল মার্কার নির্বাচনী প্রচারণা করেন তিনি। এ সময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় ও ভোটা প্রার্থনা করেন। তিনি গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ওই ওয়ার্ডের পুরাণ বাজার ব্রিজের গোড়া, পালবাজার, কয়লাঘাট, রেলওয়ে কলোনী, কাচা কলোনী, জামতলা, নিশি বিল্ডিং রোড, বাসস্ট্যান্ড মাদ্রাসা রোড, ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় তার সাথে অংশনেন শহর আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কাশেম গাজী, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন বাচ্চু পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা অ্যাড. দেবাশীষ কর মধু, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কামাল উদ্দিন পাটওয়ারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউল আজম শাহাজাহান, শহর জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম সিরু মিজি, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ¦ মিজানুর রহমান কালু ভূইয়া, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হযরত আলী, গোলাম হোসেন জুয়েল, শহীদ খান সহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিকেলে ঘোড়ামারা আশ্রয়র প্রকল্প উঠোন বৈঠকে ও সন্ধ্যায় শহরের পুরাণ বাজার মমিনবাগ এলাকায় মরহুম এম এ মোমেন ও সালেহা মোমেন এর বাৎসরিক মিলাদ মাহফিল ও স্মরণ সভায় অংশনেন।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

