ফরিদগঞ্জের শোভান গ্রামের গাজী বাড়িতে রহিমা (২২) নামে এক সন্তানের জননীকে মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে।
নিহত রহিমার আত্মীয় স্বজনরা জানায়, তার স্বামীর পক্ষের লোকজন প্রায়ই তার উপর নির্যাতন করতো। গতকালও তাকে নির্যাতন করে হত্যার উদ্দেশ্যে তার মুখে বিষ ঢেলে দেয়। রহিমার অবস্থা আশঙ্কাজনক দেখে তার স্বামীর বাড়ির অন্য ঘরের লোকজন চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্মরত চিকিৎসক রহিমাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মডেল থানা পুলিশ লাশ থানায় নিয়ে যায়। নিহত রহিমা বেগমের ৫ বছর বয়সের ১টি ছেলে রয়েছে। তার বাবার বাড়ি চাঁদপুর সদরের মদনা গ্রামে। তার স্বামী জয়নাল গাজী প্রবাসে চাকুরি করেন।

