চাঁদপুর পৌরসভার নির্বাচনের প্রচারণার শেষ দিনে পৌরসভার বিভিন্নœ এলাকায় গণসংযোগ করেছেন মোবাইল ফোন প্রতীকের মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহম্মদ। ২৭ মার্চ শুক্রবার ছিলো নির্বাচনী প্রচারণার শেষ দিন। শেষ দিনের প্রচার প্রচারণা চালিয়েছেন মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহম্মেদ। সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মোবাইল মার্কার নির্বাচনী প্রচারণা করেন। তিনি দোকানঘর, জাফরাবাদ, রওনাগোয়াল, হরিসভা, পুরাণ ফায়ারসার্ভিস, নতুন বাজার, ওয়ারলেস, বাবুরহাট সহ বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় ও ভোটা প্রার্থনা করেন।
গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় তার সাথে অংশনেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী, চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি সুভাষ রায়, পরিচালক তমাল কুমার ঘোষ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, আওয়ামীলীগ নেতা মিজান শেখ, কামাল, ইবু গাজী সহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকালে তিনি পুরাণ বাজার হরিসভা এলাকায় হিন্দু সম্প্রদায়ের মহাঅষ্টমী স্নান, বাদ জুম্মা নিজ বাড়ির র্যালী জামে মসজিদে মিলাদ ও দোয়া, সন্ধ্যায় হরিসভা মন্দির প্রাঙ্গনে নাগরিক কমিটির সভা সহ বিভিন্ন উঠোন বৈঠকে অংশনেন।
নির্বাচনী প্রচারণায় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচনে দলমত নির্বিশেষে আমি আপনাদের প্রার্থী। আপনাদের মার্কা মোবাইল। তাই আপনাদের মোবাইল মার্কাকে জয়যুক্ত করে আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে ও সেবা করার সুযোগ দিবেন। আমি আপনাদের ভোটের সম্মান রাখবো।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

