
____মাহমুদা আক্তার শিরীন
সব কাজে আমার বাড়াবাড়ি
আমার দিকে না তাকালে কেউ
আমি কিন্তু তাকিয়ে থাকি,
হয়তো এটা আমার চোখের বাড়াবাড়ি।
প্রিয়জনের অবহেলায় কান্না করি
যখন তখন রাগ করি,
কেউ কিছু বললে আমায়
সারা জীবন মনে রাখি,
হয়তো এটা আমার মনের বাড়াবাড়ি।
দুঃখ স্মৃতি গুলোকে আকড়ে রাখি
সব সময়ে দুঃস্বপ্ন দেখি,
সুন্দর পৃথিবীকে অসুন্দর ভাবি
হয়তো এটা আমার ভাবনার বাড়াবাড়ি।
পাথরে ফুল ফুটাতে ভালোবাসি
না’র প্রতি আছে আসক্তি,
যাকে তাকে বিশ্বাস করি
হয়তো এটা আমার সরলতার বাড়াবাড়ি।
না বসলে কেউ বসতে বলি
চলে গেলে আপ্যায়নে ত্রুটি খুঁজি,
অস্থিরতায় মগ্ন থাকি
হয়তো এটা আমার আবদারের বাড়াবাড়ি।
অবসরে হাঁসি খুশি গান শুনি
কিছু ক্ষণে ভুল করি,মিথ্যা বলি
উদাস মনে কল্পনা করি
হয়তো এটা আমার অবসরের বাড়াবাড়ি।
সব কিছুতে হলেও বাড়াবাড়ি
সুখ-দুঃখ দ্বিধা দ্বন্দ্ব নিয়ে
আমি কিন্তু অনেক সুখি।
শিরোনাম:
- হোম
- /
- ফিচার পাতা
- /
- সাহিত্য
- /
- *বাড়াবাড়ি*-
আরও সংবাদ
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
তৃতীয় বর্ষে চর্যাপদ সাহিত্য একাডেমি, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুর: স্বাস্থ্যবিধি মেনে, সীমিত আয়োজনে পালিত হলো প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য... বিস্তারিত
চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণির কৃতজ্ঞতা প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি: চর্যাপদ সাহিত্য একাডেমির নব-গঠিত কমিটির মহাপরিচালক রফিকুজ্জামান রণি... বিস্তারিত
চর্যাপদ সাহিত্য একাডেমির নতুন কমিটি ঘোষণা
সভাপতি মুন্নি, মহাপরিচালক রণি, পরিচালক শিউলী ও বিপ্লব প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য... বিস্তারিত
চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক উঠলো ১২ জনের…
চাঁদপুর: স্বাস্থ্যবিধি মেনে চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক ২০২০ এবং ২০২১ প্রদান করা হয়... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
