
শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড়ের এক যুবতিকে ঘরে আটকে ধর্ষনের ঘটনায় পুলিশ অভিযুক্ত ফরিদ ((৩০) নামের এক সিএনজি চালককে আটক করেছে।মঙ্গলবার এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। ঘটনার বিবরনে জানা যায়, ময়মনসিং জেরা নানদাইল থানার রফিক সিকদারের মেয়ের সাথে দীর্ঘদিন যাবত মোবাইলে চাঁদপুরের স্ট্রান্ড মেঘনা তেলের ডিপু এলাকার আমির খানের ছেলে ফরিদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যুবতি মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে এসে ঢাকায় গত দু’মাস পূর্বে একটি বাসায় জিঁয়ের কাজ নেয়। সেখানে থাকা অবস্থায় প্রতিদিন চাঁদপুরর ফরিদের সাথে মোবাইলে কথা হতো। ফরিদ তাকে বিয়ের প্রলোভোন দেখিয়ে সোমবার ভোরে চাঁদপুরে নিয়ে আসে। চাঁদপুর এনে যুবতিকে লঞ্চঘাট থেকে সিএনজিতে উঠিয়ে স্টেডিয়াম রোড়ের বক্ষব্যাধি হাসপাতালে পাশের একটি বাসায় নিয়ে ঘরে আটকে রেখে ধর্ষন করে। পরে দুপুরে ফরিদ মেয়েটিকে ঘর থেকে বের করে দিয়ে ফেলে রেখে চলে যায়। মেয়েটি উপায় না পেয়ে বাসস্ট্র্যান্ড এলাকায় টহলরত কয়েকজন পুলিশ সদস্যকে ঘটনাটি জানায়। মেয়েটির অভিযোগের ভিক্তিতে চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার মজুমদার ঘটনাস্থলে গিয়ে কৌশলে অভিযুক্ত ফরিদকে মোবাইলে ফোন করে সমস্য সমাধানের আশ্বাস দিয়ে এনে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় ফরিদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়। মামলা নং ৪৩, তারিখ ৩০/০৩/ ২০১৫ইং। গতকাল ৩১ মার্চ আটক ফরিদকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। মেয়েটির পরিবারের লোকজন না আসায় তাকে সেফ কাষ্টরিতে রাখা হয়।
শিরোনাম:
রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
