৩ দিনব্যাপী জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপনকল্পে চাঁদপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ২ এপ্রিল বৃহস্পতিবার চাঁদপুরে বর্নাঢ্য র্যালীর মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নুরী। সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাঁদপুর ইলিশ চত্বরে এসে শেষ হয়। র্যালীতে নের্তৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নুরী ও জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক। পরে জেলা প্রশাসক কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে উদ্বোধনী কার্যক্রম শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমাতুজজোহরা, ফারজানা আলম, কাজী মোহাম্মদ মহসিন উদ্দিন, জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সাংবাদিকগণ। উল্লেখ্য ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপনের লক্ষে ৩-৫ এপ্রিল-২০১৫ইং ৩ দিনব্যাপী জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় অনুষ্ঠান ও কর্মসূচীর মধ্যে রয়েছে র্যালী, পুস্তক প্রকাশ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান, চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের পুণর্মিলন, সেমিনার, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও চলচ্চিত্র প্রদর্শনী। কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে জেলা তথ্য অফিস জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে উক্ত ৩ দিনব্যাপী বিনোদনমূলক চলচ্চিত্র প্রদর্শনী ও কর্মসূচী বাস্তবায়ন করবে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

