মোঃ বিল্লাল হোসেন মল্লিক
=========
স্বপ্নগুলো গঙ্গা জলে ভেসে যাক না
সত্যি হবে স্বপ্ন খুঁজে পেলে মোহনা
নীল সাগরে ফোটাবো ঐ স্বপ্ন পদ্মফুল
স্বপ্ন ছুঁবে এপার ওপার নীল সাগরের কূল
মেঘের ভেলায় স্বপ্ন উড়ে পাহাড় ছুঁয়ে যায়
ছত্র ছাড়া কাশবনের ফুল আকাশ ছুঁতে চায়
দূর আকাশে চাঁদের সাথে স্বপ্ন খেলা করে
রাতে তারার মিছে স্বপ্ন নিজেই খসে পড়ে
রংধনুরই সাতটি রঙে জলো কন্যার ঢং
মেঘগুলো আজ খুঁজে পেল স্বপ্ন মাখা রং
পাখীর ডানায় ভর করে সব অচিন্ত্য স্বপ্ন
স্বপ্ন পথিক পথের দিশা পেলো না কোন
ঝর্ণা ধারা মুছে দিল স্বপ্ন মোড়া চোখ
স্বপ্নে ঘেরা অবচেতন দেখি দিবালোক
=+=
