
রফিকুল ইসলাম বাবু,।- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে চাঁদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে চাঁদপুর সরকারি কলেজের সামনে শহরের প্রধান সড়ক অবরোধ কওে পরীক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শণ করে। এসময় রাস্তার দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখার পর পুলিশ এসে ছাত্রছাত্রীদের সরিয়ে দিলে তারা কলেজের প্রবেশমুখে অবস্থান নিয়ে দুপুর ১২ টা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শণ করতে থাকে। পরে শনিবার পর্যন্ত কর্মসূচি মুলতবি করা হয়। পরীক্ষার্থীরা জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণ এখনো শেষ হয়নি। আগামী ৭ জুন পর্যন্ত ফরম পূরণ চলবে। এরই মধ্যে বুধবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ২৫ জুন থেকে পরীক্ষা শুরু করার জন্য রুটিং দিয়ে দিয়েছে। ফলে ছাত্রছাত্রীরা প্রস্তুতি নেবার তেমন কোন সুযোগ পাচ্ছে না। তাছাড়া পরীক্ষার রুটিন এমনভাবে দেয়া হয়েছে যে, একটার পর একট পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাঝে তেমন কোন বিরতিও দেয়া হয়নি। আবার তৃতীয় বর্ষে যারা ফলাফল তুলনামূলকভাবে কিছুটা খারাপ করেছে তাদের মানোন্নয়ন পরীক্ষাও ১০ জুন থেকে শুরু হবে। এ অবস্থায় মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিয়ে আবার চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্রছাত্রীরা প্রস্তুতির কোন সুযোগই পাচ্ছে না। তাই পরীক্ষা পেছানো ও রুটিং পরিবর্তনের দাবি জানিয়েছে তারা। চাঁদপুর সরকারি কলেজ সূত্রে জানা গেছে, ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা ২৫ জুন থেকে অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশ নেবে। চাঁদপুর সরকারি কলেজ থেকে ওই পরীক্ষায় অংশগ্রহনের জন্য এখন পর্যন্ত ৮শ’৭৩ জন ছাত্রছাত্রী ফরম পূরণ করেছে।
শিরোনাম:
রবিবার , ৩১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
