চাঁদপুর কুমিল্লা মহাসড়কে ডায়বেটিক হাসপাতালের সামনে মা ফার্মেসী কাম মোবাইল ও কম্পিউটার সার্ভিসিং এর দোকানের চুরির মালামাল উদ্ধার করতে পুলিশ অভিযান চালায়। আজ শুক্রবার বিকাল ৫টায় চাঁদপুর মডেল থানার এস.আই মহিউদ্দিন ও এস.আই মনিরুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত আসামীর বাড়িতে অভিযানে আসেন। মামলার এজাহার ভূক্ত আসামীরা ঘটনাস্থলে থাকা সত্বেও তাদেরকে দেখে না দেখার ভান করে পুলিশ তাদেরকে আটক না করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানাযায়, গত ২৭ এপ্রিল গভীর রাতে ডায়বেটিক হাসপাতালের সামনে মা ফার্মেসী কাম মোবাইল ও কম্পিউটার সাভিসিং দোকানে চুরির ঘটনা সংঘটিত হয়। সে ঘটনায় ওমর ফারুক চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। ঘটনার পর চাঁদপুর মডেল থানার এ.এস.আই নন্দন সরকার ঘটনাস্থলে এসে অভিযুক্ত আঃ হাকীম বসতঘর তল্লাশী চালিয়ে চুরি হওয়া টিভি দেখতে পায়। পরে অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-৪৪ তারিখ ২১-০৫-২০১৫। মামলা হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা এস.আই মহিউদ্দিন ও মনিরুল সঙ্গীয় ফোর্স নিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং আসামীদের গ্রেফতার করার জন্য ঘটনাস্থলে আসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা ঔষুধের দোকান থেকে চুরি করা টিভি ও অনান্য মালামাল সড়িয়ে ফেলে । ূসাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পুলিশ মামলার এজাহার ভূক্ত আসামীদের গ্রেফতার ও মালামাল উদ্ধার না করে অভিযুক্তদের বাড়ি থেকে বেড়িয়ে আসে। পুলিশের উপস্থিতিতে আসামীরা মামলার বাদী মোঃ ওমর ফারুক কে হুমকী দেয়। মামলার বাদী ওমর ফারুক জানায়, মামলার এজাহার ভূক্ত আসামী আঃ হাকীম মিজি তার ছেলে মোস্তফা মিজি ও হান্নান মিজি পূর্ব শত্রুতার জের ধরে দোকানে এই চুরির ঘটনাটি ঘটায়। দোকান থেকে চুরি হওয়া টিভি তাদের ঘরে থাকার পর এস.আই নন্দন এসে দেখতে পায়। মামলা হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা মহিউদ্দিন মালামাল উদ্ধার করার জন্য আসলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চুরি করা মালামাল আসামীরা সড়িয়ে ফেলে। থানায় মামলা করায় আসামীরা হুমকী দিচ্ছো বলে জানায়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

