চঁদপুরে অনুষ্ঠিত টেলিভিশন সাংবাদিক ফোরাম এর এক সভায় বক্তরা যে কোন মূল্যে সাংবাদিকদের ঐক্য ধরে রাখার উপর গুরুত্বারোপ করেছেন । তারা বলেন বর্তমান সময়ে সাংবাদিকতা যেমন সহজ হয়েছে তেমনি পেশাদারীত্বের ক্ষেত্রে ঝুঁকিও বেড়েছে । এ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পেশাগত দক্ষতার উন্নয়ন যেমন দরকার তেমনি ঐক্যের কোন বিকল্প নেই ।
শনিবার সকালে চাঁদপুর প্রেসক্লাবে ওই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জি এম শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের কার্যকরী পরিষদের সদস্য ইকরাম চৌধুরী, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন, রহিম বাদশা, নূরুল আলম , সিনিয়র সহ সভাপতি ফারুক আহম্মদ, সহ-সভাপতি লক্ষন চন্দ্র সূত্রধর, সহ-সভাপতি সোহেল রুশদী । অন্যন্যের মধ্যে আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, রফিকুল ইসলাম বাবু, একে এম শাহেদ, সাংগঠনিক সম্পাদক কাদের পলাশ, দপ্তর সম্পাদক রিয়াদ ফেরদৌস, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন সেলিম, প্রচার সম্পাদক ওয়াদুদ রানা, সমাজ কল্যাণ সম্পাদক নাছির পাঠান, ক্রীড়া সম্পাদক খুরশিদ আলম ।
সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। সেই সাথে মাহে রমজানে ইফতার এবং চাঁদপুরের পুলিশ সুপার আমীর জাফরকে বিদায় ও নবাগত পুলিশ সুপারকে বরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

