চাঁদপুর নিউজ রিপোর্ট
গতকাল শনিবার চাঁদপুর সদর উপজেলার তরপুচণ্ডীতে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম খলিলুর রহমান গাজী বাড়িতে মহিলা সমাবেশ ও ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। পরে তিনি তরপুরচণ্ডীতে প্রথম তেতুলতলা বঙ্গবন্ধু সড়ক ও হাফেজ সরদারের বাড়ির সামনে বঙ্গবন্ধু সড়ক উদ্বোধন করেন।
মহিলা সমাবেশে ডাঃ দীপু মনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ গ্রামগঞ্জের মানুষ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা পাচ্ছে। এখন আর কাউকে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরতে হয় না। হাতের নাগালেই থাকছে চিকিৎসা সেবার সহজ মাধ্যম। এখন আর কেউ না খেয়ে থাকে না। সবাই যেনো নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে সরকার তার জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, নিকটস্থ ইউনিয়ন পরিষদে তথ্য সেবার মাধ্যমে বাংলাদেশের মানুষ এখন যে কোনো দেশের মানুষের সাথে দেখে দেখে কথা বলার সুযোগ হয়েছে। তিনি বলেন, এ দেশের মানুষকে ভালো রাখতে মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের উন্নয়নে কাজ করে।
তরপুরচণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ইমাম হাসান রাসেল গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আরশাদ মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার দুলাল চন্দ্র সূত্রধর, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ এএইচ এনায়েত উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ আবদুল মতিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আলী আরশাদ মিয়াজী, সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, যুগ্ম সম্পাদক আঃ আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, সাবেক সহ-সভাপতি মোঃ হেলাল হোসাইন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির খান, যুবলীগ সদস্য হুমায়ুন কবির সুমন, তরপুরচণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ শহীদুল্লাহ খন্দকার, সাধারণ সম্পাদক আবদুল লতিফ বিশ্বাস, পৌর ১৫নং আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহমান তালুকদার, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ফুটন আখন্দ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম রাসেল আখন্দ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, ছাত্রলীগ সদর উপজেলা সভাপতি এবিএম রেজওয়ান, শহর ছাত্রলীগ সভাপতি সোহেল রানা এবং সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
