চাঁদপুরে হেলফ ফর ইউ নামক সংগঠনের আয়োজনে স্কুল ভিত্তিক ম্যারাথন হাঁটা কর্মসূচী, র্যালী ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁদপুর শহরের মিশন রোড থেকে একটি র্যালী বের হয়ে আউটার স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
পরে হাঁটা কর্মসূচী, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও ৯ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ প্রদান করা হয়। এসব কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। হেলফ ফর ইউ’র সভাপতি জান্নাতুল মাওয়া রুমার সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমীর মহা পরিচালক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত।
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, রূপালী চাঁদপুর এর সভাপতি নুর হোসেন নুরু, চাঁদপুর ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিকসহ আরো অনেকে।

