শাহরাস্তি প্রতিনিধি ঃ শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ভড়–য়া গ্রামের জমাদ্দার বাড়িতে গত বৃহস্পতিবার সকালে মাটি কাটাকে কেন্দ্র করে মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে সিএনজি চালক মোঃ সেলিম হোসেনের সাথে একই বাড়ির হান্নান গংদের কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এবিষয়ে বিকেলে বাড়ির লোকজন নিয়ে মীমাংসা হয়। এরই প্রেক্ষিতে হিস্যা বশত হয়ে মোঃ হান্নান গং ঘটনার রাতেই মোঃ সেলিম গংদের পরিবারের উপর গভীর রাতে অতর্কিত হামলা করে। ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসির সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত মোঃ সেলিম ও হান্নান গংদের সহিত সম্পত্তিগত বিরোধ চলে আসছে। এরই সূত্রে ধরে মোঃ সেলিম নিজ সম্পত্তি হতে মাটি কাটার সময় হান্নান গং বাধা প্রদান করে। এক পর্যায়ে গভীর রাতে হান্নান (৪০), উকিল (৩০), রাসেল (২৫) ও হ্যাপী বেগম (২৫)গং হাতুড়ি, রড, চেনি, দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে গভীর রাতে বসত করে হামলা করে এবং ঘরে থাকা সিএনজি চালক মোঃ সেলিম (২৫), তার স্ত্রী রুবিনা বেগম (২৩) ও মা ছালেহা বেগম (৫০) গুরুত্বর আহত হয়। এছাড়া সেলিমের ছেলে অবুঝ শিশু সন্তান রুহান (৩) হান্নান গংদের হামলায় আহত হয়। তাদের চিৎকার শুনে বাড়ি ও পাশ্ববর্তীর লোকজন তাদেরকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করে। এবিষয়ে আহতের পরিবার বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের আলোকে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিকদার মুহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে আহতদেরকে দেখতে যান। হান্নান গং এখনও সেলিম হোসেন পরিবারবর্গকে ভয়ভীতি হুমকি ধমকি দিতেছে। তাদের ভয়ে সেলিম পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। প্রসঙ্গত হামলাকারী রাসেল হোসেন এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং সমাজে চুরি, ডাকাতি ও অপকর্ম করে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বর আহত ৩
আরও সংবাদ
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

