রফিকুল ইসলাম বাবু
– চাঁদপুরে নবনির্মিত জেলা সার্ভার স্টেশন আজ বুধবার দুপুরে ফলক উম্মোচন করে শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ । এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন ,পুলিশ সুপার শামছুন্নাহার ও জেলা নির্বাচন কর্মকর্তা । উদ্বোধন শেষে নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ জেলা কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন ।
