চাঁদপুর: এটি বিশ্বের একমাত্র কৃত্রিম লেজ বিশিষ্ট কুমির। নাম স্টাবস, বয়স নয় বছর। ছোটবেলায় বড় কুমিরের সঙ্গে লড়াইয়ে লেজ খোয়ানোর পর চিকিত্সকরা তাকে রাবার ও সিলিকন নির্মিত কৃত্রিম লেজ স্থাপন করে দেন। ওই লেজ নিয়েই নিত্য চলাফেরা করে যাচ্ছে কুমিরটি। লেজ হারানোর পর তার চলাফেরা কঠিন হয়ে পড়ে এবং সাঁতার কাটতে অক্ষম হয়ে পড়ে। মিডওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কৃত্রিম লেজ স্থাপন করে দেন। আর বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন কেভিন মেনফ্রেদি। লেজ স্থাপন করে পানিতে নামিয়ে দিয়ে বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেন স্টাবের সাঁতার কাটতে কোনো সমস্যা হচ্ছে না। জানা যায়, আরিজোনার হার্পেটেলোজিক্যাল সোসাইটি প্রথমে লেজকাটা কুমিরটির সন্ধান পায়। তারা তাকে নিজস্ব তত্ত্বাবধানে নিয়ে আসে। সোসাইটির পরিচালক রাস জনসন বলেন, একটি কুমিরের জন্য লেজ খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। লেজ ছাড়া এটি সাঁতার কাটতে পারে না। লেজকাটা স্টাবস দুঃসহ কষ্ট নিয়ে জীবনযাপন করছিল। আমরা তাকে স্বাভাবিক জীবনে নিয়ে আসতে উন্নত প্রযুক্তির কৃত্রিম লেজ যুক্ত করে দিয়েছি। সিলিকন ও রাবার নির্মিত ওই লেজটি তৈরিতে কয়েক কোটি টাকা খরচ হয়। ডেইলি মেইল।
শিরোনাম:
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
