শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ও ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের জেলেদের মাঝে জাটকার চাল বিতরন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শেষ চতুর্থ কিস্তির চাল বিতরণ করা হয়। ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ ৩টি ওয়ার্ডে জেলেদের জাটকার চাল ইউনিয়ন পরিষদে ট্র্যাক অফিসার (সমাজসেবা অফিসার) জামাল উদ্দিনের উপস্থিতিতে জেলেদের চাল বিতরণ সম্পন্ন হয়। এছাড়া ৯টি ওয়ার্ডের মধ্যে বাকি ৬টি ওয়ার্ড চরফতেঙ্গপুর হওয়ায় ইউনিয়ন চেয়ারম্যান কাশেম খান সেখানে থেকে জেলেদের চাল বিতরণ করেন। পশ্চিম জাফরাবাদের ৩টি ওয়ার্ডের মেম্বার ও সচিব সালামত উল্ল্যাহ খানের উপস্থিতিতে জেলেরা সারিবদ্ধভাবে অবস্থান করে শেষবারের চাল নেয়। ইব্রাহিমপুর ইউনিয়নের ১৭৪৯ জন জেলেদের চাল বিতরণ সম্পন্ন হয়েছে। এদিকে একই দিনে ১৩নং হানারচর ইউনিয়নে ১৭০২জন জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শওকত কবির চৌধুরী উপস্থিত থেকে চাল বিতরণ উদ্বোধন করেন। এসময় ট্যাক অফিসার ডা: টুটুল মোহন, সচিব মোঃ আজাহার আলী ভারপ্রাপ্ত চেয়ারম্যান ননী গাজী মেম্বার আহসান বেপারী, খলিল গাজী, আবুল গাজী, বারেক তালুকদার, দেলোয়ার হোসেন, উলিউল্ল্যাহ, গোলাম আলী মেম্বার উপস্থিত থেকে জেলেদের চাল বিতরণ করেন।
শিরোনাম:
আরও সংবাদ
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

