
আবু সাঈদ,কচুয়াঃ ব্যাপক জাঁক জমকপূর্নে বৃহস্পতিবার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসায়িক প্রানকেন্দ্র রহিমানগর উত্তর বাজার পোষ্ট অফিস সংলগ্নে হৃদয় বিশাল শপিং সেন্টার শুভ উদ্বোধন করা হয়েছে। শপিং সেন্টারের স্বত্ত্বাধিকারী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী জহির হোসেন (হৃদয়) এ বাজারের সবচেয়ে ব্যয়বহুল ভাবে উল্লেখ-জনক সাজে সজ্জিত বনার্ঢ্য আয়োজনে শপিং সেন্টারের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রহিমানগর বাজার পরিচালনা ব্যবসায়ী কমিটির সভপতি আলহাজ্ব আব্দুল হাই মুন্সী, রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক, বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার উল্ল্যা, রহিমানগর জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক আলী আক্কাস তালুকদার, আল-আরাফাহ ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক কাজী মোঃ আনিছুর রহমান, কচুয়া উপজেলা আওয়ামীলীগ সদস্য সহিদ উল্ল্যা, শাহরাস্তি উপ-সহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন প্রমুখ। শপিং সেন্টারের মালিক জানান, আমার এ নতুন সেন্টারে ইন্ডিয়ান, থাইলেন্ড. চায়না সহ দেশী বিদেশী কাটা থ্রী পিছ, লেহেঙ্গা, পার্টি ফ্রগ, রেডিমেন্ট গার্মেন্টস, ফোর টাইস ড্রেস, কিরন মালা ড্রেস, বিন্দাস ড্রেস, বেবী ফুডস, কসমেটিকস, বাচ্চাদের খেলনা ও ক্রোকারিজ সামগ্রী সমাহার করা হয়েছে। মিলাদ ও দোয়া পরিচালনা করেন রহিমানগর লতিফিয়া এনামিযা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মেছবাহুল ইসলাম লতিফি।
শিরোনাম:
রবিবার , ১৭ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
