শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর শহরের বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে সন্ত্রাসী হামলায় চালিয়ে স্কুল পড়–য়া ২ যুবকে কুপিয়ে জখম করেছে। বুধবার রাত সাড়ে ৮টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র রাব্বি গাজী (১৬) ও সাব্বি হোসেন (১৬) কে অর্তিকিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারী কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করান। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা আশংকাজনক দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে হস্তান্তর করেন। এ ঘটনায় মডেল থানার এ.এস.আই আহসানুর জাম্মান লাুব বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে রবিন নামে ২জনকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল বৃহস্পতিবার মামলা তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন তাদের কে আদালতে প্রেরণ করে । জানা যায়, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র শিলন্দীয়া গ্রামের জয়নাল গাজীর ছেলে রাব্বি গাজী ও তার সহপাঠী কচুয়া কাউছার পাটওয়ারীর ছেলে সাব্বির হোসেন ঘটনার দিন রাতে বাবুরহাট প্রাইমারী স্কুলের সামনে এসে অবস্থান করেন। এসময় বাবুরহাটের মাছ ব্যবসায়ী মিজানের ছেলে বকুল প্রেম সংক্রান্ত ও সিনিয়র এবং জুনিয়র দাবী করে ঘটনার জের ধরে তাদের পেয়ে ১০-১২জন সন্ত্রাসীকে সাথে নিয়ে এলোপাথারি কুপিয়ে আহত করে। রাব্বি গাজীর পেটে কোপানোর কারনে সে মুনুর্ষ অবস্থায় মৃত্যুর যন্ত্রনায় ছটফট করে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা আশংকাজনক দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে। স্থানীয়রা জানায় মাছ বিক্রেতা মিজানের ছেলে বকুলের সাথে জনৈক এক মেয়ের ঘটনাকে ও সিনিয়র-জুনিয়র দাবী করে রাব্বি গাজী ও সাব্বির হোসেনের বাকবিতন্ড হয়। সেই ঘটনার জের ধরে ঘটনার দিন রাতে তাদের খবর দিয়ে এনে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহত দুজন বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। এঘটনায় বাবুরহাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীরা ঘটনার পরপর এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। হামলাকারীদের বিরদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করার পর ২ জোরা রবিনকে ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করা হয়।
শিরোনাম:
আরও সংবাদ
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

