চাঁদপুর সদর উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ শাহ্তলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মওলানা এ টি আহমেদ হোসাইন রুশদীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । স্থানীয় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত স্বরণ সভায় সভাপতিত্ব করেন জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রুশদী । উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফান্সে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.এ এস এম দেলওয়ার হোসেন । তিনি তার বক্তব্যে বলেন শিক্ষাবিদ মরহুম মাওলানা এ টি আহমেদ হোসাইন রুশদী সাহেব জিলানী চিশতী কলেজসহ অগনিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন । যার জন্য আজও আমরা তাকে স্বরণ করি কিংবা শ্রদ্ধা করি। তবে তার আদর্শ অনুসরন করে আমাদের চলতে হবে । নতুন প্রজন্মকে তার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে । বর্তমানে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে অগনিত শিক্ষার্থী লেখাপড়া করে আজ উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে । আমি আজ তার রুহের মাগফেরাত কামনা করছি এবং স্বশরীরে উপস্থিত থাকতে না পারায় উপস্থিত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, প্রধানগণ, শিক্ষকমন্ডলী, অভিভাবক-ছাত্র-ছাত্রীর প্রতি দুঃখ প্রকাশ করছি । অনুষ্ঠানে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ,জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন তালুকদার,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার,সাহাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদার,কলেজের সহযোগী অধ্যাপক আব্দুস ছাত্তার,প্রভাষক আলেয়া চেীধুরী,প্রভাষক মোঃ কামরুল হাসান, প্রভাষক জহিরুল ইসলাম মুরাদ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন ,৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আল হাসান,মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত ) ফাতেমা বেগম, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নাজমা বেগম,উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ফাহিমা জাহান, উত্তর শাহতলী যোবাইদা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, মহিলা ইউপি মেম্বর ফিরোজা বেগম,সহকারী শিক্ষক দিদার হোসেন মিজি প্রমুখ । পরিশেষে মরহুম এ টি আহমেদ হোসাইন রুশদীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ । এর আগে সকালে মরহুমের কবর জিয়ারত করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

