চাঁদপুর নিউজ রিপোর্ট
॥ চাঁদপুর শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ খোকন মজুমদার জামিনে মুক্তি পেয়েছে। সোমবার বিকেলে শহর স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক খোকন মজুমদার ও সদস্য রাফি কে দর্লীয় নেতা-কর্মীরা জেল গেটে ফুলেল মালা দিয়ে বরন করে। পরে জেল গেট থেকে কয়েকশ নেতাকর্মী নিয়ে একটি বিশাল গাড়ি বহর শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে লেকের পাড় সিএনজি স্ট্যান্ড এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক। এসময় উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক এ এইচ শাহ আলম রবিন, মনির হোসেন, এনায়েত হোসেন ভূঁইয়া, শাহদাত মাল, মোঃ রনি, মফিজ পাটওয়ারী, সদস্য রাজু মজুমদার, মাসুদ, আরিফ, রাব্বি প্রমূখ। উল্লেখ্য গত ২৪ জুন চাঁদপুর পৌরসভার উচ্ছেদ কাজে বাধা প্রদান করায় খোকন মজুমদারসহ দুইজনকে আটক করা হয়। এ মামলায় সোমবার জামিন লাভ করে খোকন মজুমদার ও মোঃ রাফি জেল হাজত থেকে বের হয়ে আসে।

