শাহারিয়ার খান কৌশিক ॥
চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই-কমিশনার মি. সোমনাথ হাওলাদার সড়ক পথে চাঁদপুরে আসবেন। বুধবার তিনি চট্টগ্রাম থেকে রওনা হয়ে নোয়াখালী হয়ে চাঁদপুরে এসে সন্ধ্যায় সাকির্ট হাউজে অবস্থান করবে। আগামীকাল বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা প্রসাশক ও পুলিশ সুপারের সাথে মত বিনিময় করবেন। দুপুরে চাঁদপুরের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় পরিদর্শন শেষে ফিরে যাবে। চাঁদপুরের এনডিসি সঞ্জয় কুমার মোহন্ত জানায়, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই-কমিশনার চাঁদপুরে এসে জেলা প্রসাশন ও পুলিম প্রসাশনের সাথে মত বিনিয়ম সহ আরো অন্যান্য কর্মসূচী নিয়ে ২ দিনের সফরে তিনি চাঁদপুর আসছেন। এই প্রথম চাঁদপুর জেলায় ভারতীয় সহকারী হাই-কমিশনারের সফর।

