চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হামছাপুর এলাকা থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে আটক করেছে।
আটককৃতরা হলেন উপজেলার জাহাঙ্গীর আলম (২০), রুস্তুম আলী (২১), শাহাদাত হোসেন (১৮) ও মেহেদী হাসান (১৯)। মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে তাদের বিরুদ্ধে মামলা হলে পুলিশ আদালতে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত শুক্রবার রাতে উজ্জল হোসেন নামে স্থানীয় অটোরিক্সা চালক থানায় ৪জনের নামে ছিনতাই অভিযোগ করে। ওই রাতেই আটকৃতরা উজ্জলকে ব্রহ্মপাড়া রোডের হামছাপুর গ্রামের স্বর্ণপাল বাড়ির সামনে সড়কে ভাড়ায় যাবে বলে থামিয়ে ছিনতাই করে। আটককৃতরা সিএনজি স্কুটারকে চালক উজ্জল হোসেনকে ছুরি দেখিয়ে নগদ সাড়ে ৪ হাজার টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায়। সোমবার রাতে থানা পুলিশ ২টি চুরি সহ তাদের আটক করে। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

