কলেজ ছাত্রী ও যুবতিকে বিয়ের প্রলোভনে এনে শহরের হোটেল আকবরি থেকে অনৈতিক কার্যকলাপের দায়ে আটক দুজনকে নারি ও শিশু নির্যাতন দমন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। জানাযায় চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চর ভৈরবি এলাকার ইউসুফ গাজির ছেলে কবির গাজি ও একই উপজেলার আদর্শগ্রাম সর্দার বাড়ির কালাম সওদাগরের ছেলে মো: আলামিন কলেজ ছাত্রী ও যুবতিকে বিয়ের প্রলোভনে এনে চাঁদপুর শহরের হোটেল আকবরিতে অনৈতিক কার্যকলাপ করা অবস্থায় প্রেমিক প্রেমিকা ও পতিতা সহ মোট ৮ জনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ঘটনার বিবরনে জানাযায়, জেলা ডিবি পুলিশের এসআই ইসমাইল হোসেন, মিজানুর রহমান, এএসআই চাঁদপুর শহরের হোটেল আকবরি থেকে অসামাজিক কার্যকলাপ করা অবস্থায় মাহে আলম সঙ্গিয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো,চাঁদপুর সদর উপজেলার রাজু (৩৫), বেলায়েত হোসেন (৪২),আবু সুফিয়ান (২৪),হাইমচর এলাকার আলআমিন (১৯),কবির (২০),হাজীগঞ্জ এলাকার প্রবাসির স্ত্রী বিথি আক্তার (২২),মতলব দক্ষিন এলাকার কলেজ ছাত্রী তানিয়া আক্তার (২০),হাইমচর এলাকার কলেজ ছাত্রী ফাতেমা আক্তার (১৯ । পুলিশ সুত্রে জানাযায়, আটক কবির ও আলআমিনের সাথে যে দুই নারিকে আটক করা হয়েছে তারা জানায় তাদেরকে বিয়ের প্রলোভনে শহরের এ হোটেলে এনে ধর্ষন করে। তাদের বিরুদ্ধে নারি ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) খ /৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৭০। তারিখ ৩০ জুলাই ২০১৫। পুলিশ আারো জানায়, দীর্ঘদিন যাবৎ শহরের হোটেল আকবরিতে স্কুল পড়–য়া ছেলেমেয়ে, প্রবাসির স্ত্রী, ভাসমান পতিতাদের অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ছিলো। বিগত সময়ে শহরের বেশ কয়েকটি হোটেলে একধিকবার পতিতা, মাদক ব্যাবসা ও সেবন এমনকি জাল টাকার সিন্ডিকেটচক্র সহ বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকান্ড করা অবস্থায় অনেককে আটক করা হয়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

