চাঁদপুর সদর উপজেলার ২৯ নং খলিশাডুলি পালকান্দি (মঠখোলা) এলাকায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লক্ষাধিক টাকার চাষকৃত পোনা মাছ নিধন করেছে স্থানিয় একটি চক্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১ টায়। বিকালে সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সমস্ত পুকুর জুড়ে ছোট ছোট পোনা মাছ মরে পানিতে ভেসে রয়েছে। অনেক মাছ কিছুক্ষন ছটপটিয়ে মরে পানিতে তলিয়ে যাচ্ছে। স্থানিয় লোকজন অনেক মাছ পানি থেকে উপরে উঠাচ্ছে। যারা পুকুরটিতে পোনা মাছের চাষ করেছে তারা অনেকটা অসহায়ের মতো পুকুরের পাড়ে বসে আছে। এ নির্মম ঘটনার বিষয়ে চাষকৃত পুকুরের পার্টনার আবুল খায়ের ও স্থানিয় মরন চন্দ্র পাল জানান, তারা কয়েকজন গত ৬ মাস যাবৎ এপুকুরটি সহ আরো ৩ টি পুকুরে মাছের চাষ করে আসছিলো। কিন্তু গতকাল সকাল আনুমানিক ১১ টায় পুকুরের কেয়ার টেকার ফারুক দেখেন স্থানিয় আলাউদ্দিন, জসিম উদ্দিন ও মইন উদ্দিন সহ আরো কয়েকজন পুকুরের পাড়ে এসে কিছু একটি পুকুরে ফেলেছে। এর পর থেকে পুকুরের মাছগুলো সব মরে ভেসে উঠতে শুরু করেছে। এছাড়াও পুকুরের পাড়ে কারেন্ট জাল পরে থাকতে দেখা যায়। পুকুরের পার্টনার আবুল খায়ের আরো জানান, যারা এ ধরনের ক্ষতি করেছে তারা পুর্বেও তাদের চাষকৃত পুকুন থেকে মাছ চুরি করে নিয়ে যায় এবং পুকুরের চারপাশের বিভিন্ন ফলজ গাছের চারা উপরে ফেলে। এ বিষয়ে প্রশাসন তাদেরকে যেন তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান চাষকৃতরা।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

