
শাহারিয়ার খান কৌশিক ॥ ফরিদগেঞ্জ মাদকসক্তের হামলায় ডেকোরেটর ব্যবসায়ী গুরুত্বর আহত হয়েছে। এই ঘটনায় এলাকাবাসী দুই মাদকাসক্তকে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করেছে। গুরুত্বর মুনুর্ষ অবস্থায় ব্যবসায়ী আবুল বাসার (৫০) ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পশ্চিম রূপসা ২নং ওয়ার্ডে মৃত রশিদ জমাদারের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, ঐ এলাকার মৃত মান্নান মুন্সির ছেলে সুমন মুন্সি (৪৫) ঘটনার দিন ডেকোরেটরের ব্যবসায়ী আবুল বাসারের বাড়িতে নির্জন জায়গায় ইয়াবা সেবন করার জন্য প্রবেশ করে। এসময় তাকে বাধা দিলে সে আবুল বাসার কে হামলা চালায়। খবর পেয়ে সুমন মুন্সির ভাই টিটু মুন্সি দেশীয় অস্ত্র নিয়ে এসে পুনরায় হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে। এলাকাবাসী জানতে পেরে মাদকাসক্ত ২জনকে হাতেনাতে আটক করে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল তাদেরকে আদালতে প্রেরন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেয়। মাদকাসক্ত ২জনকে পুলিশ আটক করার পর তার পরিবারের লোকজন বাদীকে মেরে ফেলার হুমকী দিচ্ছে বলে আহতের পরিবাররা জানায়।
শিরোনাম:
শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
