জামাল হোসেনঃ
নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
শাহরাস্তিতে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০১৫ সম্পন্ন হয়েছে। নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮ই আগষ্ট শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭১২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইডিং, পুলিং ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দায়িত্ব পালন করেন। ২৫জন প্রার্থী ৭টি শ্রেণিতে নির্বাচনে অংশ নেয়। এতে ৭জন প্রার্থী নির্বাচিত হন। নির্বাচনে ৬ষ্ঠ শ্রেণি পর্যায়ে নির্বাচিত হন নিশাত তাসনিম, ক্লাস রোল ১০১, শাখা-খ, প্রাপ্ত ভোট ২৭১, ৭ম শ্রেণি পর্যায়ে সায়মা জাহান, ক্লাস রোল ১০১ , শাখা-খ, প্রাপ্ত ভোট ১৭৬, ৮ম শ্রেণি পর্যায়ে ফাতেমা জাহান, ক্লাস রোল-১০১, শাখা-খ, প্রাপ্ত ভোট ৩০০, ৯ম শ্রেণি পর্যায়ে ইশরাত জাহান, ক্লাস রোল-১০২, শাখা-খ, প্রাপ্ত ভোট ২৬৫ ও মোঃ মামুনুর রশিদ, ক্লাস রোল ১১, শাখা-ক, প্রাপ্ত ভোট ২৩৩, ১০ম শ্রেণি পর্যায়ে তানভীন সুইটি, ক্লাস রোল ১০২, শাখা-খ, প্রাপ্ত ভোট ৩৫৫, ও নাইমুর রহমান, ক্লাস রোল ০১, শাখা-ক, প্রাপ্ত ভোট- ২৪১। নির্বাচন চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ ও সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার বানু, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান। নির্বাচনে সার্বিক তত্বাবধানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রতন কান্তি দত্ত।
কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা
শাহরাস্তিতে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০১৫ সম্পন্ন হয়েছে। কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসায় গত ৮ই আগষ্ট শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ২২৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইডিং, পুলিং ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দায়িত্ব পালন করেন। ১৬ জন প্রার্থী ৭টি শ্রেণিতে নির্বাচনে অংশ নেয়। এতে ৭জন প্রার্থী নির্বাচিত হন। নির্বাচনে ৬ষ্ঠ শ্রেণি পর্যায়ে নির্বাচিত হন আফিদা তাছনিম জেরিন, ক্লাস রোল ০২, প্রাপ্ত ভোট ৭৫, ৭ম শ্রেণি পর্যায়ে মোঃ আল আমিন, ক্লাস রোল ০১ , প্রাপ্ত ভোট ৮০, ৮ম শ্রেণি পর্যায়ে শাহাদাত হোসেন, ক্লাস রোল-০৬, প্রাপ্ত ভোট ১৪০, ৯ম শ্রেণি পর্যায়ে সুমন আহম্মেদ, ক্লাস রোল-০৯, প্রাপ্ত ভোট ১৩১ ও মাইমুনা সুলতানা, ক্লাস রোল ০৩, প্রাপ্ত ভোট ১০৩, ১০ম শ্রেণি পর্যায়ে মোঃ শরীফুল আলম, ক্লাস রোল ০৪, প্রাপ্ত ভোট ১৪৬, ও মোঃ মহসিন রেজা, ক্লাস রোল ০৩, প্রাপ্ত ভোট- ১০১। নির্বাচন চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান। নির্বাচনে সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে মাদ্রাসার সুপার মাওঃ মোঃ জহিরুল হক।
