প্রতিনিধি
শাহরাস্তিতে নিজের কন্যা সন্তান সুমাইয়াকে (৩)কে হত্যার দায়ে আটক বাবা-মায়ের মধ্যে সুমাইয়ার বাবা এমরান হোসেনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
গতকাল সোমবার (১০ আগস্ট) শাহরাস্তির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাছলিমা শারমিন পুলিশের ৫ দিনের রিমান্ডের আবেদনের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান চাঁদপুর কণ্ঠকে রাতে মুঠোফোনে জানান, রিমান্ডের কপি এখনো আমার হাতে এসে পেঁৗছেনি। তবে আদালত এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বিষয়টি আমাকে জানিয়েছেন।
অপর এক প্রশ্নে এই কর্মকর্তা বলেন, শিশুটির বাবার দেয়া তথ্যের উপর ভিত্তি করে মা আমেনাকে রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট শাহরাস্তি উপজেলার তারাপুর এলাকায় নিজেদের অলৌকিক ক্ষমতার প্রমাণ দেখাতে বাবা-মায়ের কয়েক দফার পিটুনিতে মৃত্যু হয় শিশু সুমাইয়ার।
