
রফিকুল ইসলাম বাবু
চাঁদপুরের হাইমচর উপজেলায় মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত হয়েছে। আহত এসআই ইউনুস মিয়া, এএসআই আবুল কালাম, মো. আনোয়ার, মো. আজাদ এবং কনস্টেবল মো. হালিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টায় হাইমচর উপজেলার দক্ষিণ আলগী এলাকায় পুলিশ জসিম ভূঁইয়া নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ সময় জসিমের লোকজন পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে হ্যান্ডকাপ পড়া অবস্থায় তাকে ছিনিয়ে নেয়। তারা পুলিশ সদস্যদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ও পুলিশের একটি শর্টগান ছিনিয়ে নেয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরবর্তীতে পুলিশের অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় ওই এলাকা থেকে উদ্ধার করা হয়। হামলায় ৪ কর্মকর্তাসহ ৫ পুলিশ আহত হয়।
পলাতক মাদক ব্যবসায়ী জসিমকে গ্রেপ্তার ও পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে হাইমচর থানার ওসি।
শিরোনাম:
সোমবার , ২৫ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
