
স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক, যুগ্ন আহবায়ক আক্তার হোসেন মাঝি ও জেলা যুবদলের সাধারন আফজাল হোসেনকে নাশকতার একটি মামলায় জেল হাজতে প্রেরন করেছে চাঁদপুরের একটি আদালত।
চাঁদপুর সদর থানায় দায়ের করা জিআর ১৪৮ নং মামলায় আজ (মঙ্গলবার )দুপুরে এরা হাজিরা দিতে গেলে বিচারক মুত্তাকিনের আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
চলতি বছরের মার্চ মাসে সদর উপজেলার চান্দ্রা এলাকায় মালবাহী ট্রাকে পেট্টোল বোমা নিক্ষেপ ও ১জন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। সেই ঘটনায় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক হামিদুল হক জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিককে ১নং আসামী করে ৩২জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
