চাঁদপুর পৌরসভার পুরান বাজারের পূর্ব শ্রীরামদী মমিন বাগ এলাকার কাউছার গাজীর মেয়ে স্কুল ছাত্রী লিপি আক্তার (১৪) কু-প্রস্তাবে রাজি না হওয়ায় শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, পুরাণ বাজারস্থ হাফেজ মাহমুদা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী লিপি আক্তার প্রতিদিনের ন্যায় স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে দাস পাড়া এলাকার আব্দুল রশিদ আখন্দের বখাটে ছেলে জাফর আখন্দ (২৮) মফিজ মেম্বারের বাড়ির সামনে গত ২০ আগষ্ট দুপুরে লিপিকে কু-প্রস্তাব করে। এতে লিপি প্রতিবাদ করলে বখাটে জাফর তার জামা ধরে টেনে হেছড়ে রাস্তার পাশে নিয়ে তাকে চড় থাপ্পর মারতে থাকে। লিপির ডাক চিৎকারে পার্শ্ববর্তি লোকজন এগিয়ে আসলে জাফর পালিয়ে যায়।
এ ঘটনা লিপি তার পরিবারের লোকজনকে জানালে পরিবারের সহযোগীতায় লিপি বাদি হয়ে গতকাল ২৪ আগষ্ট চাঁদপুর মডেল থানায় এসে একটি নারী নির্যাতনের মামলা দায়ের করে। মামলা নং- ৪৩।
মামলার অভিযোগের ভিত্তিতে আসামী জাফর আখন্দকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে কোর্টে প্রেরন করা হয়।
মামলা তদন্তকারী মাহাবুব মোল্লা আটকের ঘটনাটি সত্য বলে জানিয়েছেন।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

