
শাহরিয়ার খাঁন কৌশিক ঃ চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামে প্রেমের ফাঁদে ফেলে প্রতারনার করে কিশোরীকে জোরপূর্বক ধর্ষনের অভিযেগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনা ধামা-চাপা দেওয়ার জন্য এক শ্রেনীর দালাল চক্র মরিয়া হয়ে মামলাটি প্রত্যাহার করার জন্য বাদিকে হুকমী ধমকী দিয়ে আসছে। কোন অদৃশ্য খুঁটির জোরে ধর্ষক লম্পট অসহায় পরিবারটিকে হুমকী ধমকী দিয়ে আসছে এমনটাই এলাকার সচেতন মহলের মাঝে নানাহ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঘটনার পর অভিযুক্ত লম্পট এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে রয়েছে।
ঘটনার বিবরনে জানাযায় পশ্চিম হোসেনপুর গ্রামের গাজী বাড়ীর রশিদ গাজীর ছেলে জসিম গাজী (৩২) একই এলাকার রিক্্রচালক দিনমজুরে রফিক মোল্লার মেয়ে খতিজা আক্তারকে তার বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। গত ১১ আগষ্ট রাত ৯টার এ ঘটনা ঘটে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় গত ১২-০৮-২০১৫ তারিখে একটি মামলা দায়ের কার। মামলা নং ২৬।
মামলার এজহার সূত্রে জানাযায়, পাশ্ববর্তী বাড়ির লম্পট বিবাহিত জসিম গাজী (৩২)এর সাথে খাতিজার ৩ মাস যাবৎ মোবাইল ফোনে ও বাবুরহাটে বিসিকে আসা যাওয়ার সময় তাকে প্রেম নিবেদন করতো। এমনকি তাকে বিয়ে করে সংসার করার আশ্বাস ও করতো। প্রতিনিয়ত এভাবে তাকে উক্তার্থ করার ফলে এক সময় খাতিজা লম্পট জসিমের প্রেমে পড়ে।
ঘটনার দিন জরুরি কথা আছে বলে খাতিজার ব্যবহৃত মোবাইল ফোনে জসিম গাজী ফোন করে । জসিমের কথা শুনার জন্য খাতিজা ঘর থেকে বের হয়ে বাহিরে আসলে, তাকে কৌশলে জসিমের বসত ঘরে নিয়ে যায়। খাতিজা জসিমের ঘরে গিয়ে কাউকে না দেখে চলে আসতে চাইলে জসিম খাতিজাকে জড়িয়ে ধরে খাটের উপর ফেলে মুখে চাপ দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এমনকি ডাক চিৎকার দিলে তাকে হত্যা করা হবে বলে ও ভয় ভীতি প্রদর্শন করে।
এ বিষয়ে চাঁদপুর মডেল খানার এস আই হামিদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি প্রেম ঘটিত, মেডিক্যাল রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবেনা, তবে ঘটনাটি সত্য হতে পারে। এ বিষয়ে নামপ্রকাশে অনুচ্ছিক একাধিক ব্যাক্তি বলেন, জসিম একজন দুচরিত্রের লম্পট বটে। সে দীর্ঘ ২০ বছর ভারতে ছিল। সেখানে বিয়ে করে ২ সন্তান রেখে বাংলাদেশে পালিয়ে আসে। এ ছাড়াও তার বড় ভাই মাসুদ গাজী এলাকার আছিয়া হত্যা মামলায় কুমিল্লা জেল হাজতে রয়েছেন। তার ফ্যামিলি হত্যা, নারী নির্যাতনসহ বিভিন্ন অপকর্মের সাথে ঝড়িত। এ ছাড়াও ইউপি মেম্বার সাজু মাল, ছেলে পক্ষের কাছ থেকে অবৈধ ভাবে টাকা হাতিয়ে নেওয়ারর চেষ্টায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে।
ঘটনা সম্পর্কে অভিযোক্ত জসিমের মোবাইলে একাধিকবার ফোন করে তাকে পাওয়া যায়নি।
দরিদ্র খাতিজার পরিবারের প্রশাসনের কাছে একটাই দাবী অভিযুক্তদের আইনের আওয়াত্তায় এনে দ্রত বিচারের মুখামুখি করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
