শওকত আলী,
চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু সড়কটি বণ্যার পানিতে তলিয়ে যাওয়ায় ও ঝুকি পূর্ণ হওয়ার ফলে পৌর কর্তৃপক্ষ এ সড়কটি যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে বলে পৌর কর্তৃপক্ষ জানান।
প্রত্যক্ষদর্শী ও পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে, গতকাল রবিবার সকাল থেকে বঙ্গবন্ধু সড়কে মেঘনা-ডাকাতিয়া নদীর পানি ও বন্যার পানি বৃদ্ধি পেয়ে সড়কটি ডুবে গেছে। এছাড়া এ সড়কটি বালি দিয়ে ডোবা ভরাট করে সড়ক নির্মান করে ছিল এলজিইডি কর্তৃপক্ষ। যার ফলে ভারী যান বাহন ও সকল যানবাহান চলা চল কালে অতিরিক্ত লোডের কারণে সড়কটি ডেবে যাচ্ছে। যার ফলে এ সড়কটি ঝুঁকি পূর্ণ হয়ে পড়ে। এর ফলে সড়কটি রক্ষা কল্পে পৌর কর্তৃপক্ষ গতকাল সকাল থেকে গাছে গুড়ি ফেলে ও সাইবোর্ড সাটিয়ে সড়কটিকে যান বাহন চলাচল বন্ধ রাখে। সড়ক বন্ধ অবস্থা উপেক্ষা করে অসাধু কিছু চালক জোর করে এ সড়কে যানবাহন নিয়ে ঢুকে পরতে দেখা যায়। যান বাহন প্রবেশ থেকে সড়কটি নিরাপথ রাখার জন্য সেখানে ট্রাফিক পুলিশ মোতায়ন করা হয়েছে।
খবর নিয়ে জানা গেছে গতপ্রায় ৩ বছর পূর্বে এজিইডির অথ্যায়নে কয়েক কোটি টাকা ব্যায়ে ঠিকাদার পৌরসভার এই সড়কটি নির্মান করেছিল। সড়কটি নির্মানের ঠিকাদার প্রতিষ্ঠান সড়কের উত্তর দিকে বাড়িঘর থাকায় সেখানে রির্টানিং দেওয়াল করার কথা থাকলেও তা করেনি। সড়কটি দক্ষিণ পাশে রয়েছে, রেলওয়ের খালি জায়গা। তার পাশ দিয়ে রেলপথ স্থাপন করা হয়েছে। ঠিকাদার প্রাতিষ্ঠান সড়কটির দুই পাশে রির্টানিং দেওয়াল নির্মান করার সিডিউলে নির্দেশ থাকলেও সড়কটি বালি দিয়ে ভরাট করে। এসময় তারা পূর্ব পাশে রেল পথের কাছ থেকে অবৈধভাবে মাটে কেটে সড়কটির একদিকে ফেলে বিশাল বঙ্গবন্ধু সড়ক নির্মান করে। বর্তমানে পানি বৃদ্ধি পাওয়ায় ও সড়কটি তলিয়ে যাওয়ায়, বালির ভিতরে পানি প্রবেশ করে সড়কটি হঠাৎ হঠাৎ ডেবে যাচ্ছে। এর ফলে এ সড়কটির বিভিন্ন স্থানে ও অনেকাংশে গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে পায়ে হাটা পর্যন্ত ঝুঁকি পূর্ণ হয়ে পড়ে। উল্লেখ্য, এ সড়কটি দিয়ে যান বাহন চলাচল করায় শহরের যানজট অনেকাংশে লাগব পেয়ে ছিল। বর্তমানে সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় যানজট পূণরায় বৃদ্ধি পাবে। জরুরী ভিত্তেতে সড়কটি সংস্কার করা একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। এব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হাসান মোঃ শামছুর দোহা বলেন সড়কটি পানিতে তলিয়ে গেছে। যার ফলে যানবাহন চলা চল বন্ধ রাখা হয়েছে। গত প্রায় ৩ বছর পূর্বে সড়কটি নির্মান করা হয়। সড়টি নির্মান করে ছিলেন এলজিইডি কর্তৃপক্ষ। এব্যাপারে প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী জানান, পানি বৃদ্ধিতে সড়কটি ভেঙ্গে ডেবে যাচ্ছে। যার জন্য যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
শিরোনাম:
বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

