মিজান লিটন
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের হরিণা আশ্রায়ণ প্রকল্পে থেকে ফাঁদ পেতে একটি মেছো বাঘের সাবক আটক করেছে। জানা যায়, ১০/১৫ দিন যাবৎ হরিণা আশ্রয়ন প্রকল্পে শ্রমিকরা কাজ করছিলো। প্রতিদিন সন্ধ্যার পর দুটি মেছো বাঘের সাবক তাদেরকে তাড়া করে ফিরছিলো। বরগুনা থেকে ড্রেজারের কাজ করতে আসা প্রতাপ উদ্দিন, দীন ইসলাম, ইউনুছ জানায় বৃহস্পতিবার দিবাগত রাতে হরিণা আশ্রয়ন প্রকল্প এলাকায় রাতের বেলা তাদের কাজ করা অবস্থায় শিয়াল ও মেছো বাঘ প্রায়ই তাদেরকে ধাওয়া করতো। এছাড়া আশ্রয়ন প্রকল্প এলাকার বাসিন্দাদের পালিত হাঁস-মুরগি প্রতিদিন রাতে শিয়ালে নিয়ে যেতো। পরে শিয়ালের অত্যাচার থেকে রক্ষা পেতে তারা কাঠের একটি বাক্স তৈরি করে বাক্সের ভেতরে একটি মুরগি দিয়ে ফাঁদ পাতে। সেই ফাঁদে শুক্রবার ভোর রাত ৫টায় শেয়ালের বদলে একটি মেছো বাঘ ঢুকে পড়ে। আটককৃত মেছো বাঘটিকে গতকাল দুপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান বন বিভাগের কর্মকর্তা তাজুল ইসলাম ও কামরুল ইসলামের কাছে হস্তান্তর করেন।
১০নং লক্ষ্মীপুর মডেল ইউপি চেয়ারম্যান সেলিম খান জানান, তার ইউনিয়নে এ ধরনের আরো মেছোবাঘের সাবক রয়েছে। চারপাশ পানিবন্দী হয়ে যাওয়ায় এসব মেছো বাঘ এখন উপরে চলে আসছে। এরা দিনের বেলা আত্মগোপনে থাকলেও সন্ধ্যার পর এদের উপদ্রব বেড়ে যায়। তাতে করে স্থানীয়রা রাতে অজানা আতঙ্কের মাঝে থাকতে হচ্ছে। আরো যে ক’টি মেছো বাঘের সাবক রয়েছে আমরা সেগুলো ধরার জন্য চেষ্টা করছি।
এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, আটক মেছো বাঘটি কুমিল্লা রাজেশপুরে অবস্থিত বন বিভাগের ইকো পার্কে পাঠিয়ে দেয়া হয়েছে। আটক বাঘটি এক নজর দেখার জন্য সদর উপজেলা পরিষদের সামনে উৎসুক জনতা ভিড় জমায়।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
