
স্টাফ রিপোটার ॥
জেলার কচুয়া উপজেলার কাদলা গ্রামে ঋণের দায়ে মাহমুদা বেগম (৪৫) নামে গৃহবধু আত্মহত্যা করেছে। সে কাদলা গ্রামের বেপারী বাড়ীর সেকান্দর আলীর স্ত্রী। মঙ্গলবার সকালে চার সন্তানের এ জননীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে কচুয়া থানার এসআই মাহবুব আলমজানায়, বাড়ীর পাশে আম গাছের সাথে দড়ি পেছানো ঝুলন্ত অবস্থায় গৃহবধুর মৃতদেহ দেখতে পায় প্রতিবেশীরা। স্বামীর সাথে এনজিও সংস্থা আশা ও ব্রাক থেকে ঋণ পরিশোধ নিয়ে কলহবাঁধে। তারই সূত্র ধরে গৃহবধু সোমবার দিবাগত রাতে আত্মহত্যা করে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গৃহবধুর দেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
পরিবারিক সূত্রে জানা গেছে, মাহমুদা বেগম শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের সোনাচোঁ গ্রামের মাইজের বাড়ীর ছিদ্দিকুর রহমানের বড় সন্তান। ২৫ বছর আগে তাদের বিবাহ হয়।
কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
