চাঁদপুর শহরের পালবাজার এলাকায় সাবেক ইসলামিয়া হোটেল ভেঙ্গে বহুতল ভবন নির্মানের জন্য সিডুপাইলিং করে বালু পৌরসভার ড্রেনে ফেলার অত্র এলাকায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী আজিজ ব্রাডার্সের মালিক এই জায়গায় বহুতল ভবনের কাজ শুরু করার পর থেকে সিডুপাইলিংয়ের পানির সাথে বালু ড্রেনে ফেলার কারণে জনগণের চরম দুর্ভোগে পড়েছে। কারণ, অত্র এলাকার সকল বাসা বাড়ির দোকান পাট ও পালবাজারের পানি একটি মাত্র ড্রেন দিয়ে নিষ্কাশন হতো। বেশ কয়েকদিন যাবত ড্রেনটিতে বালু বোঝাই হওয়া পানি নিষ্কাশন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী বেশ কয়েকবার প্রতিবাদ করলেও প্রবাবশালী আজিজ ব্রাডার্সের মালিকের তোপের মোখে তারা কিছু বলতে সাহস পাচ্ছে না। চাঁদপুর পৌরসভার কর্মকর্তাদের এলাকাবাসী অবহিত করার পর পৌরসভার সুইপার গত ২ দিন যাবত ড্রেন থেকে বালু উঠিয়ে পানি নিষ্কাশন করার চেষ্টা করে। বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, পালবাজার পুবালী ব্যাংক ও নবী স্টোরের পাশে সাবেক ইসলামিয়া হোটেলের বিরোধকৃত সম্পত্তির উপর প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাবশালী আজিজ বহুতল ভবনের কাজ করাচ্ছেন। তিনি সরেজমিনে থেকে পাহারা দিয়ে সিডুপাইলিংয়ের নিচ থেকে পাইপের মাধ্যমে বালু উঠিয়ে রাস্তার উপর দিয়ে ড্রেনে ফেলাচ্ছে। পালবাজার থেকে শুরু করে ১০নং চৌধুরী ঘাট পর্যন্ত ড্রেনটিতে বালু বোঝাই হয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। অল্প বৃষ্টিতেই এই সড়কে জলাশয় সৃষ্টি হওয়ায় জনগণ ও পথচারীদের চরম দুর্ভোগে পোহাতে হয়েছে। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে অত্র এলাকার লোকজন এই দুর্ভোগ থেকে রেহাই পাবে ও পানি নিষ্কাশন সচল হবে।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

