
আবু সাঈদ, ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয় গ্রামে ২০০২ সালে প্রতিষ্ঠিত তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে তেগুরিয়া উচ্চ বিদ্যালয় নাম বহাল রেখেছে হাই কোট। বুধবার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলনের করা একটি রিটের শুনানি শেষে হাই কোটের বিচারপতি নাঈমা হায়দায় এ রায় প্রদান করেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবি সাবেক এডিশনাল এটর্নি জেনারেল এমকে রহমান জানান, ২০০২ সালে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন তাঁর পিতার নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। শিক্ষা মন্ত্রনালয়ের নীতিমালা অনুসারে বিদ্যালয় প্রতিষ্ঠাকালে এককালীন যে অর্থ রাখা হয় প্রতিমন্ত্রী জেলা শিক্ষা অফিসারের অনুমোদন না নিয়ে বিভিন্ন সময় ভূয়া ভাউচার সাবমিট করে সে টাকা উত্তোলন করে নিয়ে যায়। এমন অভিযোগের ভিত্তিতে ২০০৯সালে তদন্ত কমিটি গঠন করা হয়। তৎকালীন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যাহ চৌধুরীকে নিয়ে গঠিত তদন্ত কমিটি আর্থিক অনিয়মের বিষয়সহ বিভিন্ন ক্রুটি বিচ্ছুতি উপস্থাপন করে উক্ত বিদ্যালয়টির নাম তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের পরিবর্তে তেগুরিয়া উচ্চ বিদ্যালয় করার সুপারিশ উপস্থাপন করেন। এর প্রেক্ষিতে কুমিল্লা শিক্ষাবোর্ড ২০১০’র ১০ই জানুয়ারী বিদ্যালয়টির নাম পরিবর্তন করে তেগুরিয়া উচ্চ বিদ্যালয় নাম করণ করেন। পরে ওই সালে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম পূর্নবহাল রাখতে হাই কোর্টে রিট পিটিশন দাখিল করেন ( যার নং ৫৯৪২)। বিজ্ঞ আদালত ওই বছরের ২৬ জুলাই তিন মাসের জন্য বিদ্যালয়টির পূর্ববর্তী নাম বহাল রেখে স্থগিতাদেশ দেন। পরবর্তীতে মূল মামলাটি হাইকোর্টের ফুলবেঞ্চে শুনানী শেষ করার আগ পর্যন্ত প্রতিমন্ত্রীর আবেদনটি আমলে নিয়ে স্থগিতাদেশ অব্যাহত রাখেন। পরে গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) ওই ফুলবেঞ্চে শুনানী শেষে বিচারপতি নাঈমা হায়দার তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে তেগুরিয়া উচ্চ বিদ্যালয় নাম বহাল রাখার রায় ঘোষনা করেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, সত্যের জয় সুনিশ্চিত। দীর্ঘদিন পরে হলেও সাবেক প্রতিমন্ত্রী যে প্রতারনা করেছেন তা প্রকাশ পেয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
